বিশ্ব তামাকমুক্ত দিবস পালন উপলক্ষে খুলনার দিঘলিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভা ৩১ মে সোমবার বিকাল ৪ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। দিঘলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহাবুবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আলীমুজ্জামান মিলন, উপজেলা ভাইস চেয়াররম্যান মোঃ আলী রেজা বাচা, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ আবদুস সামাদ, সমাজ সেবা কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা বিপাশা দেবী তনু ও উপজেলার অন্যান্য দপ্তরের কর্মকর্তাবৃন্দ।