জিয়াউর রহমানের ৪০তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে সোমবার বিকেলে বগুড়ার সান্তাহার পৌর বিএনপি ও যুবদলের যৌথ উদ্যোগে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সান্তাহার পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ¦ মজিবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফজলুল বারী তালুকদার বেলাল। অন্যন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন, আদমদীঘি উপজেলা বিএনপির আহ্বায়ক এ্যাড. আনোয়ারুল ইসলাম রতন, সান্তাহার পৌর বিএনপির যুগ্ন আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম রফিক, সাবেক সভাপতি ফিরোজ মো: কামরুল হাসান, সদস্য আবু হাসান, বিএনপি নেতা মুনছুর আলী, ইকবাল হোসেন, ফিরোজ হোসেন, দিলদার আলম জুয়েল, সান্তাহার পৌর যুবদলের আহ্বায়ক ওয়াহেদুল ইসলাম ওয়াহেদ, সিনিয়র যুগ্ন আহ্বায়ক মাহফুজুর রহমান লিটন, যুগ্ন আহ্বায়ক সাইফুল ইসলাম খোকন, যুবদল নেতা রিপন, জাহিদুল, রাশেদ, মানিক, সাব্বির, আব্বাস উদ্দিন মধু, পৌর সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মানিক হোসেন, যুগ্ন আহ্বায়ক সাগর হোসেন, রকেট, ছাত্রদলের নেতা ছনি, আলিফ প্রমুখ। আলোচনা শেষে জিয়াউর রহমানের আত্তার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।