'আসুন আমরা প্রতিজ্ঞা করি, জীবন বাঁচাতে তামাক ছাড়ি' এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর চারঘাটে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে এক মনোজ্ঞ র্যালি অনুষ্ঠিত হয়েছে।
তামাক সেবনের সকল প্রক্রিয়া থেকে বিরত থাকতে সকলকে উৎসাহ প্রদান ও তামাক ব্যবহারের ফলে ব্যাপক ক্ষতি সাধন ও মানবস্বাস্থ্যের ওপর নেতিবাচক যে প্রভাব বিস্তার করে সে বিষয়ে মানুষের দৃষ্টি আকর্ষণের লক্ষ্যে গতকাল সোমবার চারঘাটে পালন করা হয়েছে বিশ্ব তামাকমুক্ত দিবস।
সোমবার (৩১ মে) সকাল ১১ টায় চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা সামিরার নেতৃত্বে দিবসটি উপলক্ষে এক মনোজ্ঞ র্যালি উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিন করে।
এ সময় আরো উপস্থিত ছিলেন, সরদহ ইউপি চেয়ারম্যান হাসানুজ্জামান মধু, চারঘাট ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ইমদাদুল ইসলাম, চিকিৎসা কর্মকর্তা ডা. শংকর কুমার, চারঘাট রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ প্রমূখ।