জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা, মানবতার মা, দেশরতœ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের সার্বিক উন্নয়ন বাস্তবায়নে বর্তমান সরকার পরিচালিত হচ্ছে। তিনি মানুষের দু:খ দুর্দশার বিষয়ে প্রতিনিয়ত খোঁজখবর রাখেন। এরই ধারাবাহিকতায় ইয়াস পরবর্তী ক্ষতিগ্রস্ত উপকুলীয় এলাকাসমুহের পরিবেশকে তড়িৎ গতিতে পুনর্বাসনের নির্দেশ দিয়েছেন। তিনি সর্বদা মানবতা মানবিকতা বাস্তবায়নে নিরলস পরিশ্রম করে চলেছেন। স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দের মাধ্যমে ইয়াস পরবর্তী ক্ষতিগ্রস্ত কয়রা-পাইকগাছায় ক্ষতিগ্রস্থ বেঁড়ীবাধ পরিদর্শন ও ক্ষতিগ্রস্ত আড়াইহাজার পরিবারকে ব্যক্তিগত তহবিল থেকে খাদ্য সহায়তা প্রদান করেছেন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বিশিষ্ট আইনজীবী এ্যাড. সুজিত অধিকারী। সোমবার সকালে কয়রা সদর, উত্তর বেদকাশী, দক্ষিন বেদকাশী, মহারাজপুর, পাইকগাছার চাঁদখালী ও কপিলমুনি ইউনিয়নের ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন শেষে ত্রান সামগ্রী বিতরনকালে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, খুলনা জেলার প্রত্যেকটি দুর্যোগময় মুহূর্তে আমি আপনাদের পাশে ছিলাম আছি এবং ভবিষ্যতেও থাকবো। দুর্যোগকালীন সময় যতদিন থাকবে মানুষ যেন খাদ্য সহায়তা পায় তার ব্যবস্থা করা হবে। কেউ অভুক্ত থাকবে না এবং খাদ্য সংকটে পড়বেন না তার জন্য আমি সর্বোচ্চ পর্যায় পর্যন্ত যোগাযোগ অব্যাহত রেখেছি। এ সময় তিনি বাঁধগুলো স্থায়ী ও টেকসই বেড়িবাঁধ নির্মান করতে যথাযথ কর্তৃপক্ষকে দ্রতু ব্যবস্থা নেওয়ারও আহবান জানান। ভাঙ্গন কবলিত বাঁধ নির্মাণ ও পানিবন্দি অসহায় মানুষের মানবেতর জীবন থেকে রক্ষা পেতে মাননীয় প্রধানমন্ত্রীর আশু হস্তক্ষেপ কামনা করেন। এ সময় উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি এ্যাড. সোহরাব আলী সানা, যুগ্ম-সাধারন সম্পাদক,বিশিষ্ট আইনজীবী এ্যাড. ফরিদ আহমেদ ,মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক সিনিয়র আইনজীবী এ্যাড. কেরামত আলী, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক সাবেক ভিপি রকিবুল ইসলাম লাবু, শ্রমসম্পাদক মোজাফফর মোল্যা, উপ-দপ্তর সম্পাদক ও খুলনা সাংবাদিক ইউনিয়নের সাধারন-সম্পাদক সাঈয়েদুজ্জামান স¤্রাট উপ-পচার সম্পাদক মো:খায়রুল ইসলাম,জেলা আওয়ামী লীগের সদস্য আজগর বিশ্বাস তারা, অমিয় অধিকারী, কয়রা উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিএম মহসিন রেজা, কয়রা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ এস এম শফিকুল ইসলাম, পাইকগাছা পৌরসভার মেয়র সেলিম জাহাঙ্গীর, মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি জেলা যুবলীগ নেতা দেব দুলাল বাড়ৈ বাপ্পী,কয়রা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ডাঃ ফজলুল হক, সাংগঠনিক সম্পাদক এস এম বাহারুল ইসলাম, জিহাদ সরদার,ঘাটভোগ ইউপি চেয়ারম্যান সাধন অধিকরী, আবদুস সামাদ বাচ্চু, একরামুল হক, যুবলীগ নেতা মোঃ মঈনুল হাসান জেলা ছাত্রলীগের সহসম্পাদক নেতা,পলাশ রায়, সাইফুল ইসলাম সাইফ, লাভলু, সুমন দাস ,হান্নান, রাজ, হিরন ,জিহাদ, তাপস দাস, মামুন, নীলমনি, স্বাধীন, হাসিব,সজিব মন্ডল প্রমুখ।