দিনাজপুরের পার্বতীপুরে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক অনুধ্ব ১৭) ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় পলাশবাড়ী ইউনিয়ন একাদশ চ্যাম্পিয়ন হয়ে ট্রফি জিতে নিয়েছে।
আজ সোমবার বিকেলে পার্বতীপুর পৌর স্টেডিয়াম মাঠে উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
এ খেলায় হাবড়া ইউনিয়ন একাদশ ও পলাশবাড়ী ইউনিয়ন ফুটবল খেলোয়াড় একাশদ অংশ গ্রহণ করে। খেলায় পলাশবাড়ী ইউনিয়ন জয়লাভ করে। পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- পার্বতীপুর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ হাফিজুল ইসলাম প্রামানিক। বিশেষ অতিথি ছিলেন, পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) নাশিদ কায়সার রিয়াদ, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক, বিশিষ্ট ক্রীড়াবীদ ও ক্রীড়া সংগঠক আমজাদ হোসেন, পার্বতীপুর মডেল থানা অফিসার ইনচার্জ (ওসি) ইমাম জাফর, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আমিরুল মোমিনীন, পলাশবাড়ী ইউপি চেয়ারম্যান মোফাক্ষারুল ইসলাম ফারুক ও হাবড়া ইউপি চেয়ারম্যান অধ্যাক আনিছুজ্জামান আনিস প্রমুখ।
খেলায় জেলার ১১টি দল অংশ গ্রহন করে। পরে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের মাঝে পুরস্কার হিসেবে ট্রপি তুলে দেন প্রধান অতিথি।