নওগাঁর মান্দায় আলোচনা সভার মধ্যদিয়ে বিশ্ব তামাকমুক্ত দিবস পালন করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার বেলা ১১টার দিকে হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউএনও আবদুল হালিম।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান গৌতম কুমার মহন্ত, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বিজয় কুমার রায়, মান্দা থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী মাসুদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা এসএম রফিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম প্রমুখ। আলোচনা সভয় স্থানীয় গণমাধ্যম কর্মিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।