রাজশাহীর বাঘায় ইলেকট্রনিকস ও খেলাধুলা সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (৩১ মে) সকালে আনুষ্ঠানিকভাবে এই সামগ্রীগুলো বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. লায়েব উদ্দিন লাভলু, উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রের টিএইচএ রাসেদ আহম্মেদ, বাঘা রহমতুল্লাহ বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল ইসলাম, মোজাহার হোসেন মহিলা ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ ওয়াহেদ সাদিক কবির, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবদুল মোকাদ্দেস আলী, রিজিয়া আজিজ সরকার সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ।
সূত্রে জানা গেছে, চলতি অর্থ বছরে এডিপির অর্থায়নে দুই লক্ষ টাকা বরাদ্দ পেয়েছেন। এই অর্থ দিয়ে উপজেলা পরিষদের পক্ষে প্রাথমিক ও উচ্চ মাধ্যমিকের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্য কমপ্লেক্র, ক্লাবে ইলেকট্রনিকস ও খেলাধুলা সামগ্রী বিতরণ করা হয়।