রাজশাহীর বাঘায় বিশ্ব তামাকমুক্ত দিবস পালন করা হয়েছে। সোমবার (৩১ মে) দিবসটি উপলক্ষে সকাল ১০টায় একটি বর্ণাঢ্য র্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক পদক্ষিণ শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আ.লীগের যুগ্ন সাধারণ সম্পাদক এ্যাড. লায়েব উদ্দিন লাভলু। বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্রর টিএইচএ ডা. রাসেদ আহম্মেদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোকাদ্দেস আলী, রিজিয়া আজিজ সরকার প্রমুখ।
আলোচনা সভায় বক্তরা বলেছেন, যা সেবন করলে মানব দেহের ক্ষতি হয়, সেটি থেকে দুরে থাকা আবশ্যক। যদি কেউ এটি মানতে না পারে তার মৃত্যু অপরিহার্য। শ্বাসতন্ত্র এবং হৃদরোগের অন্যতম প্রধান কারণ তামাক। তামাক ব্যবহারে কারণে হার্ট ডিজিজ এবং স্ট্রোক হওয়ার ঝুঁকি বাড়ে। তাই নেশাদ্রব পরিহার করার জন্য সভায় জনসচেতনা সৃষ্টির আহবান জানানো হয়।