পাবনার সুজানগরে বজ্রপাতে একই পরিবারের একজন নিহত ও তিনজন আহত হয়েছে। রোববার সন্ধ্যার দিকে উপজেলার ঘনশ্যামপুর গ্রামে ঐ বজ্রপাতের ঘটনা ঘটে। বজ্রপাতে নিহত ব্যক্তি হলো ঐ গ্রামের রবিউল ইসলামের ছেলে আবু মুছা (১৮) এবং আহতরা হলো একই পরিবারের সদস্য সিদ্দিকুর রহমান (৪৮), রতন হোসেন (২২) ও হিমেল আহমেদ (২৩)। আহত তিনজনকেই পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পারিবারিক সূত্রে জানা যায়, সন্ধ্যা ৭টার দিকে ঐ চার ব্যক্তি নিজ বাড়িতে ঘর নির্মাণের কাজ করছিল। এ সময় হঠাৎ বিকট শব্দে তাদের পাশে বজ্রপাত হয়। এতে ওই মুছা নিহত হয় এবং অপর তিনজন আহত হয়।