কৃষিতে যান্ত্রিকীকরণ, বাণিজ্যিকীকরণ, শ্রমিক সংকট নিরসন ও উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে দিনাজপুরের চিরিরবন্দরে কম্বাইন হারভেস্টর মেশিন বিতরণ করা হয়েছে।
গত ৩০ মে রোববার বিকেল ৫ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় ২০২০-২০২১ অর্থবছরে উন্নয়ন সহায়তা কার্যক্রমের মাধ্যমে বোরো মৌসুমে মোট ১৫ জন কৃষককে কম্বাইন হারভেস্টর মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এমপি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা সিদ্দীকার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ আহসানুল হক মুকুল, থানার কর্মকর্তা ইনচার্জ সুব্রত কুমার সরকার, উপজেলা প্রকৌশলী ফারুক হাসান, মৎস্য কর্মকর্তা পুরবী রাণী, প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ সরফরাজ হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনোয়ারুল ইসলাম প্রমূখসহ স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসান রনী।
এসময় সকল সরকারি কর্মকর্তা, অতিরিক্ত কৃষি কর্মকর্তা জোহরা সুলতানা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, মোঃ আশরাফ সিদ্দিকী, আন্ধারমুহা ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা অপু চন্দ্র রায় ও দক্ষিণ পলাশবাড়ী ব্লকের মোঃ সাদেকুল ইসলামসহ কৃষকবৃন্দ উপস্থিত ছিলেন।