রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌর বিএনপি আয়োজনে জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪০ শাহাদত বার্ষিকী উপলক্ষে দোয়া মহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩০ মে) সন্ধ্যায় পৌর বিএনপি‘র কার্য্যালয়ে এই দোয়া মহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আড়ানী পৌর বিএনপি‘র আহ্বায়ক কমিটি সদস্য সচিব রবিউল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, আড়ানী পৌর বিএনপি‘র সাবেক সভাপতি ,সাবেক চেয়াম্যান ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি সদস্য তোজাম্মেল হক। প্রধান আলোচক হিসেবে ছিলেন পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক সুজাত আহম্মেদ তুফান। আড়ানী পৌর সেচ্ছাসেবক দলের সভাপতি মহিদুল ইসলাম জুয়েলের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা অবসরপ্রাপ্ত বিডিয়ার আফতাফ হোসেন, জাহাঙ্গীর আলম, বাবুল আক্তার, আলাউদ্দিন, সেলিশ আহম্মেদ, সাবাজ আলী, মিলন প্রাং, পলাশ হোসেন, জয়নাল আবেদীন প্রমুখ। আলোচনায় বক্তরা বলেছেন, মহান স্বাধীনতার ঐতিহাসিক ঘোষণা, স্বাধীনতা যুদ্ধের ময়দানে বীরের ভূমিকা এবং একটি নতুন গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় তার অবদানের কথা গভীর শ্রদ্ধাভরে আলোচনায় করেন। পরে জিয়াউর রহমানের কর্মময় জীবনের উপর আলোচনা শেষে দোয়া করা হয়।