দিঘলিয়ার গাজীরহাট ইউনিয়নের বামনডাঙ্গা এলাকায় পর্ব শত্রতার জের ধরে মোল্লা বংশ ও মীর বংশের মধ্যকার সংঘর্ষে আহত ১৪ জন আহত হয়েছে। আহতদের ৭ জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দিঘলিয়া থানা, তেরখাদা থানা ও নড়াইল জেলার কালিয়া থানার পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। অতিরিক্ত পুলিশ সুপার ( এ সার্কেল) মোঃ রাজু আহমেদ দিঘলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুবুল আলম, দিঘলিয়া থানার কর্মকর্তা ইনচার্জ মোঃ আহসান উল্লাহ চৌধুরী, ওসি তদন্ত রিপন সরকার, তেরখাদা থানার ওসি তদন্ত মোশারফ হোসেন, নড়াইলের কালিয়া থানার কর্মকর্তা ইনচার্জ কনি মিয়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন।আহত অন্যান্যের বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এলকায় থমথমে অবস্থা বরাজ করছে। এরিপোর্ট লেখা পর্যন্ত কোনো পক্ষেরই মামলা হয়নি।