মোহনপুর উপজেলার রায়ঘাটি ইউনিয়ন পরিষদের ২০২১-২২ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।
আজ রোববার (৩০ মে) ইউনিয়ন পরিষদের হলরুমে আয়োজিত সুধি সমাবেশে ইউনিয়ন সচিব সুলতানা রাজিয়া ১ কোটি ১৮ লাখ ৫৩ হাজার ৯৪০ টাকার বাজেট ঘোষণা করেন।
যার মধ্যে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ১ কোটি ১৮ লাখ ৪৩ হাজার ৯৪০ টাকা এবং উদ্বৃত্ত দেখানো হয়েছে ১০ হাজার টাকা।
রায়ঘাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমানের সভাপতিত্বে বাজেট সভায় উপস্থিত ছিলেন রায়ঘাটি ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, শিক্ষক, ইমামসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ।
ইউনিয়নে কৃষি, বিশুদ্ধ পানি সরবরাহ, শিক্ষা, ও স্যানিটেশন, রাস্তাঘাট মেরামত ও উন্নয়ন খাতকে সর্বাধিক গুরুত্ব দিয়ে বাজেট প্রণয়ন করা হয়েছে।