পাবনার হতদরিদ্র জান্নাতুম মৌমিতা মুন্নী ভাল ফলাফল করেও মেডিকেল পড়ার ইচ্ছে পুরন হচ্ছিলো না। এ খবর পেয়ে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি তার চিকিৎসক হওয়ার পড়াশোনার দায়িত্ব নেন এবং গতকাল রোববার দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজে ভর্তি হন মুন্নী।
অসহায় ও হতদরিদ্র পরিবারের মেয়ে পাবনা জেলার শিক্ষার্থী মুন্নীর চিকিৎসক হওয়ার স্বপ্ন পুরনের যাত্রা শুরু এই মূহুর্তে মুন্নীর মুখে হাসি, হৃদয়ে উচ্ছলতা, আর সুর্যের মত আলো মুখে জ্বল জ্বল করে। স্বপ্ন পুরন হবে, মুন্নী চিকিৎসক হবে এ যেন এখনো স্বপ্ন। তাই বিশাদের মধ্যেও যেন হাসির ফোয়ারা। চোখে পানি, মুখে হাসি। এ যেন এক অন্যরকম দৃশ্যপট।
গতকাল রোববার বাবা বাকী বিল্লাল ও ভাইকে নিয়ে দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজে প্রবেশ করেন শিক্ষার্থী মুন্নী।
জান্নাতুম মৌমিতা মুন্নী বললেন, হুইপ ইকবালুর রহিম যে দায়িত্ব নিয়ে আমাকে চিকিৎসক হওয়ার স্বপ্ন পুরনে এগিয়ে এসেছেন। আল্লাহপাক যেন আমাকে সেই শক্তি, মেধা ও প্রজ্ঞা দান করেন। যে উদ্দেশ্য ও আদর্শ নিয়ে ইকবালুর রহিম এমপি যে দায়িত্ব নিয়েছেন আমিও যেন অসহায় দরিদ্র মানুষের সেবা করে এ দায়িত্ব পালন করতে পারি। ইকবালুর রহিমেরও স্বপ্ন যেন আমিও পুরন করতে পারি।
এ ব্যাপারে দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডাঃ নাদির হোসেন বলেন, কোভিড-১৯ এর এই মহামারির সময় সাহসি চিকিৎসকদের খুবই প্রয়োজন। হুইপ ইকবালুর রহিম এমপি চিকিৎসক তৈরির জন্য যে দায়িত্বগুলি নিচ্ছেন তা শুধু দিনাজপুরের নয়, সারাদেশের জন্য একটা দৃষ্টান্ত ও প্রশংসনীয় উদ্যোগ। এই মানুষের মত আরও কিছু মানুষের প্রয়োজন এদেশে। এটা আমাদের প্রত্যাশা।
এসময় মুন্নীর বাবা বাকী বিল্লাল বলেন, অসহায় দরিদ্র ও গরীব মানুষের পাশে না দাড়াতে পারলে এ দেশের মানুষ চিকিৎসা সেবা নয়, সব সেবা থেকে বঞ্চিত হবে। তাই ইকবালুর রহিমের মত মানুষ এ দেশে খুবই প্রয়োজন।
হুইপ ইকবালুর রহিম এমপি বলেন, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক প্রয়াত সংসদ সদস্য এম আবদুর রহিম মেডিক্যাল কলেজ আমার প্রয়াত বাবার নামে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নামকরণ করেছেন। আমি সংসদের যে ভাতা পাই সেই অর্থ দিয়ে প্রতি বছরই মেধাবী শিক্ষার্থীদের সাহায্যে ব্যয় করে থাকি। বর্তমানে আমাদের এই মেডিক্যাল কলেজে ৫জন শিক্ষার্থী বিনাখরচে পড়াশোনা করছেন। ইতোমধ্যে ১৪জন এমবিএস পাস করেছেন। মুন্নীর পরিবারের সঙ্গে যোগাযোগ করে তাদের চিন্তামুক্ত করেছি। তার মেডিক্যাল কলেজের শিক্ষা গ্রহনের জন্য যে অর্থ ব্যয় হবে সেটা আমি বহন করছি।
তিনি বলেন, এই দেশে সবাইকে একে অপরের জন্য এগিয়ে আসতে হবে। তাহলে ভাল চিকিৎসক, প্রকৌশলী, শিক্ষাবিদ, মানব সম্পদ বিজ্ঞানীসহ নানা জ্ঞানি গুণি মানুষ গড়ে উঠবে। এ দেশ হবে উন্নয়নের প্রধান চাবিকাঠি।