কানাডার টরন্টো শহরের কাছে পিল অঞ্চলে গোলাগুলিতে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন। আহতদের টরন্টো এলাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এমনটি জানানো হয়। আহত একেকজনের অবস্থা বিভিন্ন রকম। পিল অঞ্চলের রাস্তার পাশে চিকেন ল্যান্ড নামের খাবারের দোকানে গোলাগুলির ঘটনাটি ঘটে। টুইটারে দেওয়া এক বিবৃতিতে দেশটির পুলিশ বলেছে, গোলাগুলির ঘটনার সন্দেহভাজনের বিষয়ে তাদের কাছে কোনো তথ্য নেই।ঘটনা তদন্তের দায়িত্ব নিতে পারে 'নরহত্যা ব্যুরো' নামের একটি সংগঠন। স্থানীয়রা জানায়, ছোট স্ট্রিপ মলে একটি পরিবার পরিচালিত টেক আউট রেস্তোঁরায় এ ঘটনা ঘটে।