মাদক পরিবার সমাজ দেশ ও জাতিকে ধ্বংস করে। মানব সম্পদকে গ্রাস করে গিলে ফেলে মাদক। মাদকাসক্ত ও মাদক ব্যবসায়ি কাউকেই ছাড় দেয়া যাবে না। কারণ এরাই দেশ জাতির শত্রƒ। মাদকের বিরূদ্ধে জিরো টলারেন্স ঘোষণা দিলেন সরাইল থানায় সদ্য যোগদানকৃত ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসলাম হোসেন। ইতোমধ্যে তিনি কালিকচ্ছ ঋষি বাড়ির চোলাই মদ উৎপাদনের কারখানায় অভিযান করে ৯০ লিটার মদ, মদ তৈরীর সরঞ্জাম উদ্ধার ও ৩ জনকে গ্রেপ্তারের মাধ্যমে মাদক প্রতিরোধে কাজ শুরূ করেছেন। অবশ্য সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহবাজপুর, নোয়াগাঁও ও কালিকচ্ছ ইউনিয়নে মাদকের বিস্তৃতি নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন। গতকাল রোববার সকালে ভার্চুয়ালি অনুষ্ঠিত উপজেলা আইন শৃঙ্খলা সভায় এ বক্তব্য দিয়েছেন তিনি। সরাইলে যোগদানের পর এই প্রথম তিনি আইনশৃঙ্খলা সভায় বক্তব্য রাখলেন। তিনি বলেন, সরাইল সম্পর্কে পূর্বেই আমার ধারণা আছে। এখনকার মাদক প্রতিরোধে সকল শ্রেণি পেশার মানুষের সহযোগিতা প্রয়োজন। পুলিশের একার পক্ষে একাজটি করা অসম্ভব। আপনারা বক্তব্য দিবেন। কোথায় কিভাবে কি হচ্ছে বলবেন। শুধু এ ভাবে হবে না। সকলে মিলে মাদক প্রতিরোধের উদ্যেশ্যে কাজ করতে হবে। আপনার পাশের ঘরের ছেলে/মেয়েটা মাদকাসক্ত। আপনি শঙ্কামুক্ত নন। কারণ একসময় আপনার বাচ্চাটাও দেখে দেখে শিখে নিবে। এজন্য পাড়া প্রতিবেশী মহল্লা/ গ্রাম তথা সমগ্র উপজেলা মাদকমুক্ত হলেই আপনি কিছুটা নিশ্চিন্ত। আসুন, সকলে মিলে মাদক প্রতিরোধে কাজ করে সুন্দর সরাইল গড়ার চেষ্টা করি। সেই সাথে আমরা সরাইলকে শতভাগ দাঙ্গামুক্ত রাখতেও কাজ করব। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুল হক মৃদুলের সভাপতিত্বে অনুষ্ঠিত গতকালের সভায় বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর, সহকারি কমিশনার (ভূমি) ফারজানা প্রিয়াংকা, সরাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নোমান মিয়া, সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল ও সরাইল প্রেসক্লাবের সভাপতি মো. আইয়ুব খান। প্রসঙ্গত: ভারপ্রাপ্ত কর্মকর্তা এএমএম নাজমুল আহমেদের বদলির পর গত ১১ মে যোগদান করেছেন মো. আসলাম হোসেন।