রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরও ১২ জনের মৃত্যু হয়েছে। শনিবার থেকে রোববার (৩০ মে) সকাল পর্যন্ত গেল ২৪ ঘণ্টায় হাসপাতালের বিশেষ করোনা ওয়ার্ড ও আইসিইউতে মারা যান তারা। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার শামীম ইয়াজদানী এ খবর নিশ্চিত করেছেন।
হাসপাতাল পরিচালক জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় যে ১২ জন মারা গেছেন তাদের মধ্যে ৮ জন রোগীর করোনা পজিটিভ। বাকি চারজনের ছিল করোনা উপসর্গ। তাদের নমুনা সংগ্রহ করা হয়েছে। হাসপাতালে মৃতদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জের সাতজন রয়েছেন, বাকিরা অন্য জেলার।
এ নিয়ে গত ছয় দিনে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ও উপসর্গ নিয়ে মারা গেছে মোট ৫১ জন। যার মধ্যে শনাক্ত রোগী মারা গেছে ২৩ জন।