রাজশাহীর বাঘা উপজেলার পাকুড়িয়া ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। সামাজিক দুরত্ব বজায় রেখে শনিবার (২৯ মে)বিকেলে ইউনিয়ন পরিষদের হলরুমে ২০২১-২০২২ অর্থ বছরের জন্য এই বাজেট ঘোষণা করা হয়।
আয়োজিত বাজেট সভায় সভাপতিত্ব করেন পাকুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেরাজুল ইসলাম মেরাজ। বক্তব্য রাখেন উপজেলার সহকারী শিক্ষা কর্মকর্তা শাজাহান আলী। উপস্থিত ছিলেন ইউনিয়ন আ.লীগের নেতৃবৃন্দ, সকল ইউপি সদস্য, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক মন্ডলী ও স্থানীয় সুধীজন
বাজেট উপস্থাপনা করেন ইউনিয়ন পরিষদের সচিব নাজমুল হক। এই বাজেটে আয় ধরা হয়েছে ১ কোটি ৯৫ লক্ষ ৪০ হাজার ৮৫০ টাকা।