খুলনার দিঘলিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আধুনিক প্রযুক্তির মাধ্যমে উন্নতমানের ধান, পাট, গম বীজ উৎপাদন শীর্ষক মাঠ দিবস উপজেলা সদরের মিঠু বিশ্বাসের বাড়ির আঙ্গিনায় পালিত হয়। নিজেদের উৎপাদিত উন্নতমানের বীজ যাতে নিজেরা ব্যবহার করতে পারে এবং নিরাপদ ফসল উৎপাদন করতে পারে। স্থানীয় মুরব্বী মোল্লা খলিলুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ আবদুস সামাদ। বক্তব্য রাখেন উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ শামসুর রহমান, উপ সহকারী কৃষি কর্মকর্তা মোঃ আবদুল হামিদ, উপ সহকারী কৃষি কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম, উপ সহকারী কৃষি কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম প্রমুখ। উপস্থিত কৃষকদের পক্ষে অধিক ফসল উৎপাদন উপযোগী বীজ উৎপাদন ও সংরক্ষণ নিয়ে বক্তব্য রাখেন কৃষক মোঃ আসাদুজ্জামান। এ ছাড়া উপস্থিত ছিলেন আকবর বিশ্বাস, জাহাঙ্গীর বিশ্বাস প্রমুখ।