বিরলে আঞ্চলিক পর্যায়ে যুবদের জ্ঞান ও শিখন বিনিময়ের মাধ্যমে নীতিমালা চুড়ান্তকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কমিউনিটি ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (সিডিএ) এর আয়োজনে আরএমআই ও আইএলসি এর সহযোগিতায় দিনব্যাপী এ কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
শনিবার উপজেলার ধামইর ইউপি’র ধুুরঝাড়ী এনসিডিপি গ্রোয়ার্স মার্কেটে জেলা জনযুব ঐক্য পরিষদের সভাপ্রধান নাজমুল হাসান এর সভাপতিত্বে কর্মশালায় বীরগঞ্জ-কাহারোল-বিরল-বোচাগঞ্জ উপজেলার জনযুব ঐক্য পরিষদের ৫০জন সদস্য অংশগ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন, জনযুব ঐক্য পরিষদের ফোকাল পার্সন প্রকৌশলী মোঃ মোস্তাফিজুর রহমান, বিরল-বোচাগঞ্জ আঞ্চলিক সমন্বয়কারী মোঃ কামরুজ্জামান, প্রেস ক্লাব সভাপতি এম এ কুদ্দুস সরকার, কর্মসূচি কর্মকর্তা (গ্রন্থনা ও প্রকাশনা) মোঃ ইমরাদ হোসেন, সাংবাদিক আতিউর রহমান, গ্রাম সহায়ক আনোয়ারুল ইসলাম প্রমূখ। কর্মশালায় যুবদের জ্ঞান ও শিখন বিনিময়ের মাধ্যমে চুড়ান্ত নীতিমালা গ্রহণ করা হয়।