বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি খুলনা জেলা ইউনিটের পক্ষ থেকে দাকোপের তিলডাঙ্গা ইউনিয়নে ঘর্ণিঝড় ইয়াসে ক্ষতিগ্রস্ত ৩৫০ পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার দুপুর ১২ টায় তিলডাঙ্গা ইউনিয়ন পরিষদ চত্বরে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা জেলা পরিষদ সদস্য ও রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্য জয়ন্তী রানী সরদার, দাকোপ উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান গৌরপদ বাছাড়, জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের ইউএলও আবদুল বারীসহ যুব রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্য বৃন্দ। এ সময় ক্ষতিগ্রস্ত ৩৫০ পরিবারের মাঝে পরিবার প্রতি ২ কেজি ৫শ’ গ্রাম চিড়া, ১ কেজি চিনি, ২লিটার পানি, ১০ প্যাকেট বিস্কুট, ২টি সাবান, ১০টি মাস্ক, ৫টি ওর স্যালাইন বিতরন করা হয়।