দিঘলিয়ার হাজীগ্রাম-মমিনপুর এলাকায় আতাই নদীতে জোয়ারের পানি বৃদ্ধি পেয়ে বেড়ীবাঁধ ঝুঁকির মধ্যে। জায়গায় জায়গায় ভাঙ্গন শুরু হয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, দিঘলিয়া উপজেলার হাজীগ্রাম-মমিনপুরের পুব কোল ঘেসে প্রবাহিত আতাই নদী। এনদীতে জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় পানি আছড়ে পড়ছে বেড়ীবাঁধের গায়ে। বাঁধের জায়গায় জায়গায় ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এলাকাবাসী এ ব্যাপারে খুলনা পানি উন্নয়ন বোর্ডসহ স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।