নওগাঁর মহাদেবপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফটবল টুর্ণামেন্ট, বালক (অনুর্ধ্ব-১৭) উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৯ মে) সকালে উপজেলা সদরের শেখ রাসেল মিনি ষ্টেডিয়ামে উপজেলা প্রশাসনের উদ্যোগে ও উপজেলা ক্রীড়া সংস্থা টুর্নামেন্ট পরিচালনা করছে। এ উপলক্ষে সেখানে আয়োজিত সমাবেশে উপজেলা চেয়ারম্যান আহসান হাবীব ভোদন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন। উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান মিলন এতে সভাপতিত্ব করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপজেলা ভাইস চেয়ারম্যান শ্রী অনুকুল চন্দ্র সাহা বুদু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া রহমান পলি, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ অরুন চন্দ্র রায়, উপজেলা একাডেমিক সুপারভাইজার ফরিদুল ইসলাম, নওগাঁ জেলা আওয়ামী লীগের সদস্য অজিত কুমার মন্ডল, মহাদেবপুর সদর ইউপি চেয়ারম্যান মুহা: মাহবুবুর রহমান ধলু, এনায়েতপুর ইউপি চেয়ারম্যান মেহেদী হাসান মিঞা, উত্তরগ্রাম ইউপি চেয়ারম্যান আলহাজ¦ আবিদ হোসেন সরকার, খাজুর ইউপি চেয়ারম্যান বেলাল উদ্দীন, ভীমপুর ইউপি চেয়ারম্যান রাম প্রসাদ ভদ্র, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাইদুর রহমান লিটন, অবসরপ্রাপ্ত সহকারি অধ্যাপক হাফিজুল হক বকুল প্রমুখ উপস্থিত ছিলেন।
উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জানান, টুর্নামেন্টে উপজেলার ১০টি ইউনিয়ন দল অংশ নিচ্ছে। উদ্বোধনী খেলায় উত্তরগ্রাম ইউনিয়ন একাদশ ট্রাইব্রেকারে মহাদেবপুর সদর ইউনিয়ন একাদশকে ১-০ গোলে পরজিত করে।