খুলনার পাইকগাছায় প্রয়াত মুক্তিযোদ্ধা মোবারক বিশ্বাসকে রাষ্টীয় মর্যদায় দাফন সম্পন্ন করা হয়েছে। শুক্রবার বিকালে গ্রামের বাড়ী কুমখালীতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে কবরাস্থ করা হয়। ঐ দিন বেলা সাড়ে ১১ টায় তার মুত্যু হয়। তিনি উপজেলার গড়ইখালী ইউপি চেয়ারম্যান রুহুল আমীন বিশ্বাসের ভাই। এদিকে মুক্তিযোদ্ধা মোবারক বিশ্বাসের মৃত্যু খবর পেয়ে তার বাড়ীতে ছুটে যান সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি অ্যাড. সোহরাব আলী সানা, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকী, সাবেক উপজেলা চেয়ারম্যন রশীদুজ্জামান, গড়ইখালী ইউপি চেয়ারম্যান রুহুল আমীন বিশ্বাস, সাবেক চেয়ারম্যন মনছুর আলী গাজী, ইউনিয়ন আ.লীগ সাধারণ সম্পাদক এসএম আয়ুব আলী, প্যানেল চেয়ারম্যান আবদুস ছালাম কেরু সহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। এ দিকে মুক্তিযোদ্ধা মোবারক বিশ্বাসের মৃত্যুতে পাইকগাছা-কয়রার সংসদ সদস্য মো. আক্তারুজ্জামান বাবু শোকহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে শোক বিবৃতি প্রদান করেন।