নওগাঁর মান্দায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ অনুর্ধ্ব ১৭ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়েছে। শনিবার সকাল ১০ টার দিকে উপজেলার কয়াপাড়া কামারকুড়ি উচ্চবিদ্যালয় মাঠে টেলিকনফারেন্সে এ খেলার উদ্বোধন করেন সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী মুহা. ইমাজ উদ্দিন প্রামানিক এমপি। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহযোগিতায় মান্দা উপজেলা প্রশাসন এ টুর্ণামেন্টের আয়োজন করে।
এসময় উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ এমদাদুল হক মোল্লা, ইউএনও আবদুল হালিম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম, যুবউন্নয়ন কর্মকর্তা পরিতোষ কুমার মন্ডল, ইউপি চেয়ারম্যান আবদুল আলিম, ইয়াচিন আলী রাজা, সাইদুর রহমান, আনিসুর রহমান জ¦ীনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, উপজেলার ১৪ ইউনিয়ন পরিষদ এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে।