নওগাঁর মান্দা উপজেলার ভারশোঁ ইউনিয়ন পরিষদের ২০২১-২২ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। শনিবার বেলা ১১টার দিকে পরিষদের হলরুমে আয়োজিত সুধীসমাবেশে ইউনিয়ন সচিব প্রদীপ কুমার মন্ডল ৩ কোটি ৫৫ লাখ ৮৬ হাজার ৭৩৮ টাকার বাজেট ঘোষণা করেন।
এ বাজেট গত অর্থবছরের চেয়ে এক কোটি ৩১ লাখ ২৩ হাজার ৮১০ টাকা বেশি। ২০২০-২১ অর্থবছরে ইউনিয়নটিতে বাজেট ঘোষণা করা হয়েছিল দুই কোটি ২৪ লাখ ৬২ হাজার ৯২৮ টাকা। একই অনুষ্ঠানে এ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়।
ভারশোঁ ইউনিয়নের চেয়ারম্যানের মোস্তাফিজুর রহমান সুমনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন সাবেক চেয়ারম্যান ইয়াছিন আলী, মকবুল হোসেন, আবদুল লতিফ শেখ, ও শারিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা মোবারক আলী, উপজেলা আওয়ামী লীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক মীর্জা মাহবুব বাচ্চু, প্রধান শিক্ষক মাসুদ রানা, জসিম উদ্দিন মাষ্টার, এএম সিদ্দিকুর রহমান প্রমুখ।
ইউনিয়নে কৃষি, বিশুদ্ধ পানি সরবরাহ, শিক্ষা, স্বাস্থ্য ও স্যানিটেশন, রাস্তাঘাট মেরামত ও উন্নয়ন খাতকে সর্বাধিক গুরুত্ব দিয়ে বাজেট প্রণয়ন করা হয়েছে।