রাজশাহীর বাঘায় সরকারি নির্দেশনা উপেক্ষা করে স্বাস্থ্যবিধি না মেনে চলাফেরাএবং মাস্ক ব্যবহার না করার অপরাধে ৭ জনকে দুই হাজার ৫০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যামাণ আদালত। শুক্রবার (২৮ মে ) বিকেলে উপজেলার শাহী মসজিদ সংলগ্ন মাজার এলাকায় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামাল হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা আদায় করেন।
এ বিষয়ে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামাল হোসেন জানান, করোনা কালিন সময় সরকারি নির্দেশ উপেক্ষা করে অনেকেই মাস্ক পরিধান না করে মাজার এলাকায় ঘুরে বেড়াচ্ছিল। এমন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে মাজার এলাকা অভিযান চালিয়ে ৭ জনের নামে চারটি মামলা দিয়ে তাদের আড়াই হাজার টাকা জরিমানা (অর্থ দন্ড) আদায় করা হয়।