আরএফএল গ্রুপের একটি পণ্যবাহী গাড়ির চাপায় বরগুনার আমতলীর একজন ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম মোস্তাফিজুর রহমান। নিহত ব্যবসায়ীর আমতলী একে স্কুলের সামনে একটি পার্টসের দোকান রয়েছে।
প্রত্যক্ষদশীরা জানান ,শুক্রবার সকাল আনুমানিক ১১ টার দিকে বরগুনা-বরিশাল আঞ্চলিক মহাসড়কের বরগুনা সদর উপজেলার ৩ নং ফুলঝুড়ি ইউনিয়নের ছোট গৌরীচন্না গ্রামের খান বাড়ি এলাকায় এ ঘটনা ঘটেছে। ঘটনার পর গাড়ি ফেলে পালিয়ে গেছে চালক ও তার সহযোগী। পরে গাড়িটি আটক করে থানায় নিয়ে আসা হয়।