রাজশাহীর বাগমারার বড়বিহানালী ইউনিয়ন পরিষদের ২০২১-২২ অর্থ বছরের বাজেট বৃহস্পতিবার ঘোষণা করা হয়েছে। ইউনিয়ন পরিষদ মিলনায়তনে স্বাস্থ্যবিধি মেনে সকালে এক সভার মাধ্যমে বাজেট ঘোষণা করা হয়। সভায় সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান মাহমুদুর রহমান। সভায় পরিষদের সচিব রেজাউল করিম এক কোটি ৪৪ লাখ ৭০ হাজার ৫১০ টাকার বাজেট ঘোষণা করেন। এ সময় উপস্থিত ছিলেন হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর কামাল হোসেন, উদ্যোক্তা সিয়াফুল ইসলাম। বাজেট ঘোষণাকালে ইউপির সদস্য ছাড়াও বিভিন্ন পেশার লোকজন উপস্থিত ছিলেন।