রাজশাহী পুঠিয়ায় ঘূর্ণিঝড় ইয়াসের কারণে আম চাষী এবং আম বাজারে ব্যাপক প্রভাব পড়েছে। স্থানীয় চাষীরা এবং ব্যবসায়ীরা বলছে, ঘূর্ণিঝড় বৃষ্টি হাওয়া থাকার জন্য, বড় গাছগুলো হতে আম ঠিকমতো নামানো যাচ্ছে না। এতে করে,আড়ৎগুলোতে চাহিদা মোতাবেক আম আসছে না।
বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে জেলার বৃহতম আমের বাজার বানেশ্বর হাট ঘুরে দেখা গেছে, গত কয়েক দিনের তুলনায় আজ অনেক কম আম আড়ৎতে এসেছে। উপজেলা প্রশাসনের নিদের্শনা অনুযায়ী গত ২৫ মে হতে গোপালভোগ ও রাণীপছন্দ আম বাজারে কেনাবেচা করা যাবে। আর ২৮ মে হতে হিমসাগর বা ক্ষীরসাপাত আম বাজারে আসবে। তবে গত দুইদিন হতে বাজারের চাহিদা অনুযায়ী অনেক কম পরিমাণে আম আসতে দেখা যাচ্ছে। বিভিন্ন এলাকা থেকে আম বিক্রি করতে আসা ব্যক্তিরা বলছেন, ঘূর্ণিঝড়ের বাতাস ও গুড়িগুড়ি বৃষ্টির কারণে ্আম গাছ ভিজা থাকছে। তারপর মাঝেমধ্যে দমকা হাওয়ার কারণে গত দুইদিন থেকে ঝুঁকি নিয়ে আম নামানো শ্রমিকরা বড় গাছে উঠতে চাচ্ছেন না। ছোট গাছ ও নীচে থেকে আম নামানো চেষ্টা করছে। সেগুলো কেনাবেচা করার জন্য নিয়ে আসাছে। ঢাকা থেকে আম কিনতে আসা ব্যবসায়ী রফিকুল ইসলাম বলেন, গতকাল আম বাজারে বিক্রেতা থেকে ক্রেতার সংখ্যা অনেক বেশি ছিল। তবে আশা করছি, আজ কিংবা আগামীকালের ভেতর সবকিছু ঠিক হয়ে যাবে। বানেশ্বর বাজারের আম আড়ৎদার সাইদুদ্দিন আহম্মেদ বলেন, গত বছরের তুলনায় এ বছর এখনোও পুরোদমে বাজার জমে উঠেনি। তারপর হুট করে ঘূর্ণিঝড় ইয়াসের কারণে আম চাষীরা কম ভাংছেন। তবে উপজেলা প্রশাসনের নির্দেশ মোতাবেক আগামীকাল থেকে ক্ষীরসাপাত আম বাজারে আসা শুরু করবে। তখন আমের বাজার ভালো হয়ে উঠবে। বানেশ্বর বাজার হাট ইজারদার ওসমান আলী বলেন, রাজশাহী জেলার সবচেয়ে বড় আমের মোকাম হলো বানেশ্বরে। গত দুইদিনের আবহাওয়ার খারাপের জন্য বাজারে আম কম এসেছে।