বগুড়ার আদমদীঘিতে সবজি বোঝাই একটি ট্রাকের ধাক্কায় আনন্দ কুমার (২৬) নামের এক মটরসাইকলে আরোহী নিহত হয়েছে। এ সময় গুরুত্বর আহত হয়েছেন মটরসাইকেলের পিছনে বসে থাকা সঞ্জয় কুমার (১৮)। এই মর্মান্তকি ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টায় আদমদীঘি-তিলকপুর রাস্তার ডহরপুর নামক স্থানে।
প্রত্যক্ষর্দশী সুত্রে জানা যায়, আদমদীঘি উপজেলা সদররে ডহরপুর নামক স্থানে তিলকপুর থেকে ছেড়ে আসা ঢাকা গামী সবজি বোঝাই একটি ট্রাক ঘটনাস্থলে পৌঁছা মাত্রই পেছন থেকে মটরসাইকেল আরোহী ওই ট্রাক কে অতিক্রম করে সামনে উঠার সময় ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই উপজেলা ছাতিয়ানগ্রাম ইউনিয়নের ইসবপুর গ্রামের মুক্তা চন্দ্রের ছেলে মটরসাইকেল আরোহী আনন্দ কুমার নিহত হয়। এ সময় একই গ্রামের মটরসাইকেল আরোহী কার্তিক চন্দ্রের ছেলে সঞ্জয় কুমার গুরুত্ব আহত হয়। গুরুত্বর আহত সঞ্জয় কুমারকে আদমদীঘি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে থানার কর্মকর্তা ইনচার্জ জালাল উদ্দিন জানান, নিহত ওই যুবকের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া মর্গে পাঠানো হয়েছে এবং ঘাতক ট্রাকটিকে আটকের চেষ্টা চলছে।