নওগাঁর সাপাহারে স্বামীর সহযোগীতায় এক কিশোরী গৃহবঁধু (১৭) গণধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানায় একটি ধর্ষণ মামলা দায়ের হয়েছে। ওই মামলায় ধর্ষণকারী ২ যুবককে আটক করেছে থানা পুলিশ। আটকৃতরা হলো উপজেলার করমুডাঙ্গা বলদিয়াঘাট গ্রামের বাবলুর ছেলে সুমন ওরফে ভোগা (১৯) ও মৃতঃ আবদুস সালামের ছেলে আহাদ আলী (৩০)। মামলার এজাহার ভুক্ত ৩ নং আসামি করমুডাঙ্গা চৌমুহনী গ্রামের খেরো মিয়ার ছেলে গুধা (২৮)ঘটনার পর থেকে পলাতক রয়েছে।
দায়েরকৃত এজাহারের বরাত দিয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) তারেকুর রহমান সরকার জানান, গত ১৯ মে উপজেলার পাতাড়ী ইউনিয়নের করমুডাঙ্গা এলাকায় নিজ স্বামীর সহযোগীতায় এক কিশোরী গৃহবধু (১৭) কে তিনজন মিলে গণধর্ষণ করে। ধর্ষকদের সাথে ওই গৃহবঁধুর স্বামীর রাজমিস্ত্রী কাজের সুবাদে পরিচয় ঘটে। এরই ধারাবাহিকতায় ঘটনার রাতে স্বামীকে টাকা দিয়ে তারই সহযোগীতায় একটি বাড়ীর রান্না ঘরের পাশের খড়ের গাদার উপর ফেলে ওই গৃহবঁধু কে আসামিরা গণ ধর্ষণ করে। ধর্ষণের পর ওই গৃহবধুকে ফেলে তারা পালিয়ে যায়। কিশোরী গৃহবঁধুর মা বিষয়টি জানতে পেরে থানায় তিন জনের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন। এ ঘটনায় ২৬ মে থানা পুলিশ ১ নং ও ২ নং আসামীকে আটক করে।
এ বিষয়ে সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেকুর রহমান সরকার জানান, এজাহারভুক্ত তিন আসামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে দুইজনকে আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। তিন নং আসামি পলাতক থাকায় তাকে আটক করা যায়নি তবে আটকের প্রক্রিয়া ও তদন্ত অব্যহত রয়েছে।