বগুড়ায় র্যাবের অভিযানে এক বোতল বিদেশী মদসহ ১০ জুয়াড়িকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (২৬ মে) রাত সাড়ে ১১ টার দিকে বগুড়া সদরের হাড়িপট্টি এলাকার বাসস্ট্যান্ড এলাকা থেকে ওই জুয়াড়িদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো বগুড়া সদরের হাড়িপট্টির মৃত সৈয়দ সফিকুল আলম তোয়ার ছেলে সৈয়দ আনিছুর মোর্শেদ ওরফে রিপন (২৪), মৃত পাচু খাঁর ছেলে ইয়াব আলী (৬০), চকসূত্রাপুরের আতিয়ার রহমানের ছেলে নাহিদ মিয়া ( ৩৫ ), মৃত ফারুকের ছেলে আফতাব আলম ( ৪০ ), দুলাল মিয়ার ছেলে আরিফ ( ২৬ ) ও আঃ গফুরের ছেলে রফিক হোসেন ( ৩০ ), সেউজগাড়ীর ভাড়াটিয়া মৃত আঃ বাকি মিয়ার ছেলে দুলাল মিয়া ( ২৮ ) ও সেউজগাড়ী পানির ট্যাংকের পশ্চিম পাশের মৃত সুব্রার ছেলে খোরশেদ আলম ( ৬৫ ), গাবতলীর বাইগুনী খুটিপাড়ার আঃ মন্ডলের ছেলে ইসমাইল হোসেন ( ২৮ ) এবং গাইবান্ধার সুন্দরগঞ্জের ধুপনির মৃত কলিমুদ্দিনের ছেলে আল আমিন ( ২৭ )।বৃহস্পতিবার (২৭ মে) র্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে ১০ জন জুয়াড়ি গ্রেপ্তারের কথা জানানো হয়।
র্যাব ১২ বগুড়ার কোম্পানি কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল মামুন এর সাথে কথা বললে তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব -১২ বগুড়া সদরের হাড়িপট্টি এলাকা থেকে জুয়া খেলার সময় ওই ১০ জনকে গ্রেপ্তার করেছে। এ সময় তাদের কাছ থেকে ১ বোতল বিদেশী মদ ও নগদ টাকা উদ্ধার করা হয়। তিনি আরও জানান, নিয়মিত মামলা দায়ের করার জন্য গ্রেপ্তারকৃত আসামীদের বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।