নওগাঁর ধামইরহাটে জগদল আদিবাসী স্কুল ও কলেজে বহুল প্রতিক্ষার পর জেলার শ্রেষ্ঠ ৪ তলা আইসিটি ভবনের ভিত্তি ফলক উন্মোচন করা হয়েছে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, নওগাঁর বাস্তবায়নে ২৬ মে বিকেল সাড়ে ৫ টায় জগদল আদিবাসী স্কুল ও কলেজ মাঠে ২ কোটি ৭১ লাখ টাকা বরাদ্দে ৪ তলা আইসিটি ভবনের ভিত্তি ফলক উ¤েœাচন করেন বিদ্যুৎ, জ¦ালানি ও খনিজ সম্পদ মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটিরসভাপতি মো. শহীদুজ্জামান সরকার এম.পি। পরে ধামইরহাট উপজেলা আওয়ামী লীগ এবং জগদল আদিবাসী স্কুল ও কলেজের সভাপতি মো. দেলদার হোসেনের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সাংসদ শহীদুজ্জামান সরকার প্রধান অতিথির বক্তব্য রাখেন। বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আজাহার আলী, ইউএনও গনপতি রায়, সরকারি এম এম কলেজের প্রাক্তন অধ্যক্ষ মো. শহীদুল ইসলাম, ওসি আবদুল মমিন, ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান, কলেজের অধ্যক্ষ মো. ইলিয়াস আলম, উপ-সহকারী প্রকৌশলী মেহেদী হাসান, ইউনিয়ন আ.লীগ সভাপতি তনছের আলী, বনবিট কর্মকর্তা আবদুল মান্নান, প্রভাষক আব্দুল্লাহ আল কাফি, সিনিয়র সাংবাদিক এম এ মালেক, উপজেলা প্রেস ক্লাব সভাপতি আবু মুছা স্বপন, ইউনিয়ন যুবলীগের সভাপতি আবদুর রউফ বাচ্চু প্রমুখ উপস্থিত ছিলেন।