বগুড়ার কাহালুতে হত্যা, মাদক ও অন্যান্য মামলার ৩ আসামীকে গ্রেফতার করে কাহালু থানা পুলিশ।
কাহালুর আলোচিত আবদুল আলীম হত্যা মামলার পলাতক মূল আসামি শামিম হোসেন (২৮) কে এস আই হাফিজের নেতৃত্বে কাহালু থানা পুলিশের একটি টিম বুধবার ভোরে ঢাকার সাভারের ফুলবাড়িয়া বটতলা এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করে।
উল্লেখ্য যে, ২০২০ সালের ১১ সেপ্টেম্বর দুপুরে কাহালু উপজেলার দক্ষিন জামগ্রামের আঃ আলীম (২৪) দুর্গাপুর থেকে মটরসাইকেল যোগে বাড়িতে যাচ্ছিলেন। এ সময় আলীমেরই তিন বন্ধু আরেকটি মটরসাইকেলে চড়ে পিছন থেকে ধাওয়া করে উপজেলার গোকর্ণ এলাকায় ফিল্মি কায়দায় প্রকাশ্যে রামদা দিয়ে আলীমকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়।
অন্যদিকে গত মঙ্গলবার রাতে মাদক মামলার আসামি মোঃ মেছের আলী (৪৫) কে উপজেলার সোনাপাড়া এবং ওয়ারেন্টভুক্ত আরেক আসামি মোঃ নুরুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে কাহালু থানার কর্মকর্তা ইনচার্জ আমবার হোসেন প্রিন্স জানান, আসামীদের গ্রেফতার করে বুধবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।