বাগেরহাটের ফকিরহাট মডেল থানায় দায়েরকৃত চাঁদাবাজি ওপ্রতারনা মামলার প্রধান আসামি শিহাব উদ্দিন রুবেলকে গ্রেপ্তারের দাবীতে মানববন্ধন করেছে এলাকার সর্বস্তরের মানুষ। গতকাল সকাল ১০টায় ফকিরহাট বিশ্বরোড মোড় এলাকায় মানববন্ধনে অংশগ্রহনকারিরা চাঁদাবাজি ওপ্রতারনা মামলার প্রধান আসামীকে দ্রুত গ্রেপ্তার পূর্বক দ্রুত বিচারের আওয়তায় আনার জোর দাবী জানান। এ সময় মাফুজুর রহমান, মোস্তফা কামাল হারুন, আলী আহম্মদ, ইসরাইল মোল্লা,বিশ্ব দাশ, মো: মহাসিন শেখ, খলিলুর রহমান, শেখ শাহাদাৎ হোসেন, সাইফুল ইসলাম, মো: আনোয়ার বিশ্বাস, মেখ হিমেল, ইয়াছিন বিশ্বাস সহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।