দিনাজপুর-৫ আসনে (ফুলবাড়ী-পার্বতীপুর) লাগাতার ৭ বার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ফিজার এমপি’কে বুধবার দিনাজপুরের ফুলবাড়ী প্রেসক্লাবের পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয়েছে।
সকাল ১১টায় দিনাজপুরের ফুলবাড়ী প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সম্মাননা প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি দৈনিক দেশ মা সম্পাদক অমর চাঁদ গুপ্ত অপু। প্রেসক্লাবের কার্যকরী সদস্য আশরাফ পারভেজের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম ডাবলু।
এছাড়াও বক্তব্য রাখেন প্রেসক্লাবের সহ-সভাপতি প্রভাষক আজিজুল হক সরকার, সাধারণ সম্পাদক ওয়াহিদুল ইসলাম ডিফেন্স, সাংগঠনিক সম্পাদক ফিজারুল ইসলাম ভুট্টু, কার্যনির্বাহী সদস্য দৈনিক দেশ মা’র প্রকাশক শিল্পপতি রাজু কুমার গুপ্ত প্রমুখ। এসম ফুলবাড়ী প্রেসক্লাবের জ্যেষ্ঠ সহ-সভাপতি হারুনুর রশিদ, সহ-সভাপতি মিজানুর রহমান চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক হারুন উর রশিদ মাস্টার, তথ্য প্রযুক্তি সম্পাদক প্লাবন শুভ, সহ-সাংগঠনিক সম্পাদক রাশেদুজ্জামান মন্ডল, দফতর সম্পাদক আল আমিন, সাংস্কৃতিক সম্পাদক মোশাররফ হোসেন, মহিলা সম্পাদক প্রভাষক আফরোজ জাহান, কার্যনির্বাহী সদস্য আবদুল কাইয়ুম, আল মামুন চৌধুরী, সদস্য মোস্তাক আহম্মদ, ধীমান চন্দ্র সাহা, মোকাররম হোসেন, জাহাঙ্গীর হোসেন, আবদুল মতিন, সোহাগ কিবরিয়া প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে ফুলবাড়ী প্রেসক্লাবের পক্ষ থেকে অনুষ্ঠানের প্রধান অতিথি লাগাতার ৭ বারের জাতীয় সংসদ সদস্য বর্তমানে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ফিজার এমপি’কে সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট প্রদান করেন।