দাকোপ উপজেলা প্রশাসনের উদ্যোগে ঘূর্ণিঝড় ইয়াস মোকাবিলায় দূর্যোগ পূর্ববর্তী ও পরবর্তী করনিয় বিষয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে উপজেলা পরিষদের চেয়ারম্যান মুনসুর আলী খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তৃতা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিন্টু বিশ্বাস, থানা কর্মকর্তা ইনচার্জ শেখ সেকেন্দার আলী, ভাইস চেয়ারম্যান গৌরপদ বাছাড়, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা আক্তার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ আঃ কাদের, ইউপি চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায়, শেখ আবদুল কাদের, পঞ্চানন মন্ডল, সরোজিত কুমার রায়, সুদেব রায়। চালনা পৌর কাউন্সিলর শেখ বুলবুল, উপজেলা পরিষদের সকল দপ্তরের প্রধানগন, বে-সরকারী উন্নয়ন সংস্থার প্রতিনিধিগন, সিপিপি সংগঠনের প্রতিনিধি। উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও প্রশাসন সভায় বলেন ২৬ বা ২৭ মে ঘুর্ণিঝড় ইয়াস বাংলাদেশের উপকূলীয় এলাকায় আঘাত হানতে পারে। সাম্ভাব্য ক্ষতি কমাতে মানুষকে সচেতন করা ও প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহন করা হয়েছে। উপজেলার ১২৩টি আশ্রয়কেন্দ্রে শুকনা খাবারের ব্যবস্থা, রাতে আলোর ব্যবস্থাসহ অন্যান্য সকল ব্যবস্থা প্রস্ততি গ্রহণ করা হয়েছে।