বাংলাদেশ কোষ্টগার্ড পশ্চিম জোনের আওতায় নলিয়ান আউট পোষ্ট ঘূর্ণিঝড় ইয়াস মোকাবেলায় সর্বাত্নক প্রস্তুতি নিয়ে মাঠে আছে।
তাদের পক্ষ থেকে জোনের আওতাধীন সকল নদীতে মাছ ধরা নৌকা, ট্রলার ও কার্গো জাহাজ নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ঘূর্ণিঝড় সম্পর্কে বিভিন্ন সচেতনামুলক প্রচারনার পাশাপাশি উপকুলীয় এলাকার মানুষদের নিরাপদে আশ্রয় কেন্দ্রে পৌছানো, আশ্রয় কেন্দ্রে অবস্থানকালীন সাড়ে ৩ শ’ মানুষের খাদ্য সরবরাহ ও জরুরী ত্রানসামগ্রীর ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। সরেজমিন ঘুরে দেখা যায়, দাকোপের চালনা, বাজুয়া, বটবুনিয়া, কামিনিবাসিয়া, নলিয়ান, জয়নগর, কালাবগী এলাকায় মাইকিং করাসহ তাদের পক্ষ থেকে নানা কার্যক্রম গ্রহন করা হয়েছে। প্রস্তুত রাখা হয়েছে বিশেষ মেডিকেল টিম। কোষ্টগার্ডের কয়েকটি বিষেশ টিম যেমন ড্রাইভিং টিম, সার্চ এ- রেসকিউ টিম, ইর্মাজেন্সি সেকশন, ফাষ্ট এইড টিম সহ কোষ্টগার্ডের সকল বোট ও জাহাজ সমুহ এবং জরুরী উদ্ধার অভিযান ও ত্রান বিতরনের জন্য ১টি ভলগেট ও ১০টি ইঞ্জিনচালিত বোড প্রন্তুত রাখা হয়েছে।