কচুয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণমেন্ট বালক (অনুর্ধ-১৭) ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট বালিকা (অনুর্ধ-১৭)এর আন্ত: ইউনিয়ন প্রতিযোগিতার এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
যুব ও ক্রিয়া মন্ত্রনালয়ের আয়োজনে উপজেলা ক্রিড়া সংস্থার উদ্যোগে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন কচুয়া উজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রিড়া সংস্থার সভাপতি জীনাত মহল।
গতকাল ২৫ মে দুপুর ১২ টায় উপজেলা প্রশাসন মিলনায়তনে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন উপজেলা ক্রিড়া সংস্থার সদস্য সচিব সাবেক অধ্যাক্ষ মো: সাইফুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান শিকদার ফিরোজ আহম্মেদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা বিদ্যুত রঞ্জন সাহা, মাধ্যমিক কর্মকর্তা সেলিম তালুকদার,উপজেলা প্রকেীশলী মো: আনিছুর রহমান, আবাসিক মেডিক্যাল কর্মকর্তা মনি শংকর পাইক, প্রেসক্লাব সভাপতি খোন্দ্কার নিয়াজ ইকবাল,ইউনিয়ন চেয়ারম্যান ও ক্রিড়া সংস্থার সদস্য শিকদার হাদিউজ্জামান, ক্রিড়া সংস্থার সদস্য মীর আওসাফুর রহমান মারুফ, ক্রিড়া সংস্থার সদস্য জিয়াউল হক পল্লব, ক্রিড়া সংস্থার সদস্য তানিয়া আক্তার, ইউনিয়ন চেয়ারম্যান এ্যাড: পঙ্কজ কান্তি অধিকারী, ইউনিয়ন চেয়ারম্যান শেখ নাসির উদ্দিন, স্কাউটস সাধারন সম্পাদক শিক্ষক সুনয়না রায়,আনছার ও ভিডিপি কর্মকর্তা ফিরোজা বেগম সহ উপজেলা ক্রিড়া সংস্থার সকল সদস্য ও সকল ইউনিয়ন চেয়ারম্যান ও সাংবাদিকবৃন্দ। সভায় সিদ্ধান্ত হয় যে, আগামী ২৮ মে খেলার উদ্বোধন হবে এবং ৩১ মে ফাইনাল খেলার মাধ্যমে খেলা শেষ হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণমেন্ট বালক (অনুর্ধ-১৭)এর আন্ত: ইউনিয়ন ফুটবল প্রতিযোগিতা শুরু হয়ে ২৮মে বাধাল ইউনিয়ন বনাম গোপালপুর ইউনিয়নের খেলা অনুষ্ঠিত হবে রাড়িপাড়ার ইউনিয়নের গোয়ালমাঠ ফুঠবল মাঠে।
একই দিন (২৮ মে) গজালিয়া ইউনিয়ন বনাম ধোপাখালী ইউনিয়নের খেলা অনুষ্ঠিত হবে গজালিয়া ইউনিয়নের গজালিয়া ফুঠবল মাঠে অনুষ্ঠিত হবে।,
একই দিন (২৮ মে) মঘিয়া ইউনিয়ন বনাম রাড়িপাড়া ইউনিয়নের খেলা অনুষ্ঠিত হবে কচুয়া ইউনিয়নের সিএস পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ফুঠবল মাঠে অনুষ্ঠিত হবে।
২৯ মে ২টি সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হবে -১টি হবে কচুয়া ইউনিয়নের সিএস পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ফুঠবল মাঠে, অন্যটি হবে মঘিয়া ফুটবল মাঠে অনুষ্ঠিত হবে।
বঙ্গমাতা ফজিলাতুন্নেছা গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট বালিকা (অনুর্ধ-১৭)এর আন্ত: ইউনিয়ন ফুটবল প্রতিযোগিতা ৩০ মে শুরু হয়ে ৩০ মে ই ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
৩১মে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে কচুয়া ইউনিয়নের সিএস পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ফুঠবল মাঠে অনুষ্ঠিত হবে।