খুলনার পাইকগাছায় কপিলমুনি ইউপির ২০২১-২২ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ও ঘূর্ণিঝড় ‘ইয়াস’ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে মেহেরুন্নেছা বালিকা উচ্চবিদ্যালয়ের মুক্তিযোদ্ধা আ. সালাম হল রুমে ইউপি চেয়ারম্যান মো. কওছার আলী জোয়াদার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। কপিলমুনি ইউনিয়ন পরিষদের আয়োজনে অনুষ্ঠানে সহযোগীতা করেন উপজেলা বাজেট মনিটরিং ক্লাব, মা সংসদ সদস্য, ডরপ পানিই জীবন প্রকল্প। সভায় স্বাগত বক্তব্য ও বাজেট উপস্থাপন করেন ইউপি সচিব মো. আ. গনি গাজী। স্বাস্থ্যবিধি মেনে ডরপ ইউনিয়ন কর্মকর্তা হাসি আক্তার সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বাজেট মনিটরিং ক্লাবের সদস্য ও সাংবাদিক মহানন্দ অধিকারী মিন্টু, প্রিতীষ মন্ডল, শহিদ গাজী. ইউপি সদস্য আ. আজিজ বিশ্বাস, ইউনুচ আলী মোড়ল, মোস্তাফিজুর রহমান মিন্টু, পানি ও জীবন উপজেলা হিসাব রক্ষক সাহিদ মো. খলিল, মা সংসদ সদস্য সুফিয়া, শংকরী দাশ ও সংরক্ষিত মহিলা ইউপি সদস্য প্রার্থী মজিদা খাতুন। উপস্থিত ছিলেন ইউপি সদস্য, গ্রাম পুলিশ সদস্য ও বিভিন্ শ্রেণির-পেশার মানুষ। ইউপি চেয়ারম্যান বাজেট বক্তব্যর পাশাপাশি ঘুর্ণিঝড় ‘ইয়াস’ প্রস্তুতি বিষয় আলোচনা করেন। ইউনিয়ন পরিষদের ২০২১-২২ অর্থ বছরের ৪ কোটি ৫০ লাখ ৪৫ হাজার ৮শ ৩৭ টাকা বাজেট পেশকরা হয়।