দিঘলিয়ার হাজীগ্রামে পিতৃহারা এক কন্যার বিয়ের আয়োজন করে দিঘলিয়া উপজেলার স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন "পরিচ্ছন্ন দিঘলিয়া"।
দিঘলিয়া উপজেলার সেনহাটী ইউনিয়নের হাজীগ্রামের পিতৃহারা এক মায়ের পরম মমতায় বেড়ে উঠা একটি মেয়ের নাম মাসুরা।
মায়ের মমতায় দিনে দিনে বেড়ে ওঠা এ মাসুরার বিয়ের বয়স হয়ে উঠলেও তার মা পারছিলেন না সামান্যতম আনুষ্ঠানিকতার মাধ্যমে তার একমাত্র মেয়েকে পাত্র পক্ষের হাতে তুলে দিতে। গতকাল কন্যা পক্ষের থেকে এ সমস্যার কথা দিঘলিয়ার স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন "পরিচ্ছন্ন দিঘলিয়া"কেজানানো হয়। সংগঠনটি জানার
সাথে সাথে বিষয়টি অতি গুরুত্বের সাথে নিয়ে ওই সংগঠনের
উক্ত সংগঠনের শুভাকাক্সক্ষীগণ ও সকল স্বেচ্ছাসেবীদের সার্বিক সহযোগিতায় মাসুরার বিয়ের বাজার থেকে শুরু করে সমগ্র আয়োজনের দায়িত্বভার গ্রহণ করেন টিম পরিচ্ছন্ন দিঘলিয়া। গতকাল ওই সংগঠনের আহ্বায়ক শেখ রিয়াজ হোসেন ও সদস্য সচিব এসএম সাজ্জাদ হোসেনের নেতৃত্বে মোঃ আহাদ আলী, হিদায়েত শেখ, মোঃ ইমরান, মোঃ রুবেল, আশিকুর রহমান, মহিউদ্দিন পারভেজ, আব্দুল্লাহ ও অনি প্রমূখ স্বেচ্ছাসেবকগনের সার্বিক অংশ গ্রহণে সুস্থ সুন্দর ও সফলভাবে বিয়ের আয়োজন সম্পন্ন করা হয়।