গত সোমবার দিঘলিয়ার হাজিগ্রাম এলাকায় বাল্য বিবাহ বন্ধ করে দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুুবুল আলম। দিঘলিয়ার হাজীগ্রমে বাল্য বিবাহের সংবাদ পেয়ে দিঘলিয়া থানার এসআই সঞ্জিত সাহা সঙ্গীয় ফোর্স নিয়ে হাজীগ্রাম এলাকায় পৌঁছে বাল্য বিবাহের সত্যতা পান এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুবুল আলম ঘটনা অবহিত করেন। দিঘলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো মাহবুবুল আলম ঘটনাস্থলে গিয়ে খালিশপুর নিবাসী মৃতঃ আবদুল খালেকের পুত্র মামুন সাজ্জাদ (৩৩) কে ১০ হাজার টাকা ও হাজীগ্রাম এলাকার মিকাইল মোল্লাকে কন্যা তানহা খাতুনের বয়স (১৭) বছর হওয়ায় বাল্য বিবাহ নিরোধ আইনে কন্যার পিতাঃ মিকাইল মোল্লাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।