কচুয়ায় দক্ষিনাঞ্চল মাদক ব্যবসায়ী সিন্ডিকেটের অন্যতম সদস্য মো: হেলাল কাজী (৩৩)আটক। পুলিশ জানায় যে, কচুয়া থানার কর্মকর্তা ইন চার্য মো: মনিরুল ইসলামের নেতৃত্বে কচুয়া থানার এস আই পূর্ণানন্দ বাছাড় ও এএসআই মো: আবু সালেহ সঙ্গীয় ফোর্স নিয়ে গতকাল দুপুর ২ টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে কচুয়া উপজেলাধীন বাধাল বাজার সংলগ্ন বাধাল বাজারের গরুর হাটের পাশঘরের পশ্চিম পার্শের পাকা রাস্তার উপর থেকে মাদক বিক্রির সময় গাজা সহ হাতেনাতে মো: হেলাল কাজী কে আ্টক করে। মো: হেলাল কাজী মোড়েলগঞ্জ উপজেলার বারুইখালী গ্রামের মো: মন্টু কাজীর পুত্র। এ ব্যাপারে এস আই পূর্ণানন্দ বাছাড় বাদী হয়ে কচুয়া থানায় ৩৬(১)এর ১৯ (ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করেন।