স্বাস্থ্য বিধি মেনে, সুরক্ষা উপকরন নিশ্চিত করনের মধ্য দিয়ে গতকাল ২৪ ও ২৫ মে দুইদিন ব্যাপী ওয়ার্ল্ড ভিশন কচুয়া এপির উদ্যোগে ৫৯ জন হতদরিদ্র নিবন্ধিত আরছি পরিবারের মাঝে সম্পুর্ন ফ্রি প্রতিজনকে ১টি করে বকনা বাছুর বিতরন অনুষ্ঠানের উদ্ভোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ওয়ার্ল্ড ভিশন কচুয়া এপির ম্যানেজার তপন কুমার মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্ভোধনী অনুষ্ঠানে গরু বিতরন করেন কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জীনাথ মহল। এ সময় উপস্থিত ছিলেন,প্রোগ্রাম কর্মকর্তা দিনা পাটোয়ারী, বিপ্লব ইসহাক সরদার, কল্লোল বেনজামিন দাস, বিপ্লব মন্ডল,ইষিতা বৈরাগী, রিপন হালদার, ভিডিসি সদস্য প্রণব কৃমার সাহা সহ উপজেলার হতদরিদ্র নিবন্ধিত আরছি পরিবারের শিশু ও তাদের গার্ডিয়ান।