ঘুর্নিঝড় ‘ইয়াশ‘ এর প্রভাবে সম্ভাব্য দুর্যোগ মোকাবেলায় কচুয়া উপজেলা প্রশসনের উপজেলা উদ্যোগে দুর্যোগ কমিটির আয়োজনে এক সাধারন সভা অনুষ্ঠিত হয়। গতকাল বিকাল ৩টায় উপজেলা প্রশাসন মিলনায়তনে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অঞ্জন কুন্ডুর সঞ্চলনে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শিকদার ফিরোজ আহম্মেদ,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা সরোয়ার,উপজেলা সিনিয়ার মতস্য কর্মকর্তা প্রণব কুমার বিশ্বাস, উপজেলা প্রকেীশলী মো: আনিছুর রহমান, কৃষি কর্মকর্তা মোসা: লাভলী খাতুন, শিক্ষা কর্মকর্তা বিদ্যুত রঞ্জন সাহা, সমাজ সেবা কর্মকর্তা মো: হাসিবুর রহমান, আবাসিক মেডিক্যাল কর্মকর্তা মনি শংকর পাইক, চেয়ারম্যান এ্যাড: পঙ্কজ কান্তি অধিকারী, চেয়ারম্যান নকীব ফয়সাল অহিদ, চেয়াম্যান সেখ মকবুল হোসেন, ওয়ার্ল্ড ভিষন কচুয়া এডিপি ম্যানেজার তপন কুমার মন্ডল, মো: মাসুম বিল্লাহ, স্কাউটস সাধারন সম্পাদক সুনয়না রায় সহ উপজেলার বিভিন্ন কর্মকর্তা, ইউনিয়ন চেয়ারম্যান, সাংবাদিকগন।