দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়নে জনৈক ব্যক্তির মাছের ঘেরে পূর্ব শত্রুতার জের ধরে কে বা কারা বিষ প্রয়োগে মাছ নিধন করেছে।
সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায়, দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়নের লাখোহাটি গ্রামের কুদ্দুস মোল্লার ৫ বিঘা জমির মৎস্য ঘেরে গত শনিবার পূর্ব শত্রুতার জের ধরে কে বা কারা বিষ প্রয়োগ করে। ফলে কুদুস মোল্লার মৎস্য ঘেরের চাষের ৪ লাখ টাকার মাছ মারা যায়। সংবাদ পেয়ে দিঘলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এলাকাবাসী সূত্রে জানা গেছে, ইউপি নির্বাচনের বিবাদমান
২ গ্রুপের একে অপরকে মামলায় জড়িয়ে প্রতিপক্ষকে হয়রানি করার মত রহস্য থাকতে পারে। এরিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন মামলা হয়নি।