দৈনিক প্রথম আলোর জ্যৈষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে হেনস্তাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবীতে দাকোপ প্রেসক্লাবের উদ্যোগে প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকাল ১০ টায় চালনা পৌরসভার প্রেসক্লাব মোড়ে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন দাকোপ প্রেসক্লাবের সভাপতি মোঃ শিপন ভূইয়া। ক্লাবের সাধারণ সম্পাদক শেখ মোজাফফার হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি শচীন্দ্র নাথ মন্ডল, সাবেক সাধারণ সম্পাদক আজগর হোসেন ছাব্বির, জি এম রেজা, সাবেক আহ্বায়ক গোবিন্দ বিশ্বাস, সিনিয়র সহ-সভাপতি জুয়ায়ের হোসেন লিংকন, যুগ্ম- সাধারণ সম্পাদক শামীম হাসান, সাংবাদিক এস এম, মামুনুর রশিদ। উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ মনিরুল ইসলাম খান,দপ্তর সম্পাদক জি এম আজম, কার্যনির্বাহী সদস্য মজনূ ফকির, পারুল বেগম, সাংবাদিক জি এম জাকির হোসেন, বিধান চন্দ্র ঘোষ, দীপক সরদার, মোঃ রুহুল আমীন, গাজী সরোয়ার প্রমুখ। সমাবেশে বক্তারা ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, ম্বাস্থ্য মন্ত্রনালয়ের বিভিন্ন দূর্ণীতি অনিয়মের সংবাদ প্রকাশ করায় দূর্ণীতিবাজ কর্মকর্তা জেবুন্নেছা প্রতিহিংসার বশে দেশের একজন সিনিয়র সাংবাদিককে প্রকাশ্যে এভাবে লাঞ্চিত করার দুঃসাহস দেখিয়েছে। তারা বলেন অবিলম্বে ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহন এবং রোজিনার নামে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে।