বরগুনা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত প্রবাহমান ভাড়ানীখালের দু'পাড়ের অবৈধ দখলদারদের উচ্ছেদ কার্যক্রম দির্ঘদিন বন্ধ থাকার পরে রোববার জেলা প্রশাসনের নির্বাহী মেজিস্টেট, সহকারী কমিশনার (ভূমি), আইনশৃঙ্খলা বাহিনি সকাল থেকে যৌথ অভিযান চালিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন। বরগুনা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত খাকদন নদী আর ভাড়ানীখালটির দু'পাড়ে ব্যাবসা প্রতিষ্ঠান ও বসতঃবাড়ী করে অবৈধভাবে দখল করায় নদী ও খাল শুকিয়ে প্রবাহ বন্ধ হয়ে যায়। খাকদন নদী ও ভাড়ানী খালের প্রবাহ স্বাভাবিক রাখতে অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবীতে পরিবেশবাদী সংগঠন ও স্থানীয় নাগরিকরা আন্দোলন করে আসছে।বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) বরগুনার খাকদন নদী ও ভাড়ানী খালের নাব্যতা ফিরিয়ে প্রবাহমান ঠিক রাখতে আদালতে রিট পিটিশন করে। রিট পিটিশনের উপর রাষ্ট্র পক্ষ ও বাদীপক্ষের শুনানী শেষে আদালত প্রথম পর্যায়ে ভাড়ানী খালের দু'পাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য ৮ এপ্রিল ২০১৯ তারিখ জেলা প্রশাসনকে নির্দেশ দেন। এই নির্দেশের প্রেক্ষিতে জেলা প্রশাসন ভাড়ানী খালের পূর্বপাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ করলেও ভূমি অফিসের অস্বচ্ছতার কারণে পশ্চিম প্রান্তের স্থাপনা উচ্ছেদ থেমে যায়। পুনঃরায় বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি(বেলা) আদালতের দারস্ত হলে ২০ এপ্রিল ২০২১ আদালত ভাড়ানীখালের পশ্চিম প্রান্তের অবৈধ স্থাপনা উচ্ছেদ করে খালের নাব্যতা ফিরে পেতে ও প্রবাহমানতা বজায় রাখার কার্যকর ব্যাবস্থা গ্রহনের জন্য জেলা প্রশাসনকে নির্দেশ দেন।আজকের অবৈধ স্থাপনা উচ্ছেদ প্রসংঙ্গে জেলা প্রশাসক হাবিবুর রহমান বলেন,শুধু ভাড়ানী খাল নয়,খাকদন নদী সহ সকল প্রবাহমান খাল ঘিরে যে সকল অবৈধ স্থাপনা রয়েছে আমরা পর্যায়ক্রমে সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করবো। আমাদের নির্বাহী মেজিস্টেট, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনি,পানিউন্নয়ন বোর্ড যৌথ ভাবে অবৈধ স্থাপনা উচ্ছেদে দায়িত্ব পালন করছেন।
পরিবেশ আন্দোলন বরগুনা জেলা কমিটির সম্পাদক মুশফিক আরিফ বলেন,আমরা দীর্ঘ দিন নাগরিকদের নিয়ে খাকদন নদী,ভাড়ানীখাল সহ প্রবাহমান খালের অবৈধ দখলমুক্ত করে প্রকৃতির সৃষ্টি রক্ষায় আন্দোলন করে আসছি। আমরা বেলাকে ধন্যবাদ জানাচ্ছি তারা বরগুনার নাগরিকদের পক্ষে আইনগত সহায়তা দিয়েছেন।