প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক মন্ত্রী এ্যাড. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি বলেছেন, শেখ হাসিনা যোগ্য সরকার। বঙ্গবন্ধুকে হারিয়ে মানুষ যেমন কাঁদে, ঠিক শেখ হাসিনা হারিয়ে গেলে দেশের মানুষ কাঁদবে। আগের কোন সরকার মসজিদ-মন্দিরে একটাও ইট দেয়নি, কিন্তু আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে দেশের সকল মসজিদ-মন্দির, বহুতল করাসহ এসি ও টাইলস লাগানো হচ্ছে। পাকিস্তান আমল থেকে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার আগে ফুলবাড়ী-পার্বতীপুরের রাস্তা-ঘাটের কি অবস্থা ছিল? বর্তমানে প্রত্যান্ত গ্রামগুলোর সড়ক এখন পাকা। তারপরেও কিছু মানুষ বলছে দেশে উন্নয়ন কোথায়? আপনারা কি উন্নয়ন দেখেন না, নাকি উন্নয়ন দেখেও না দেখার অভিনয় করেন? যারা অপপ্রচার করে, তাদের বিরুদ্ধে আওয়ামী লীগের নেতাকর্মীদের সজাগ থাকতে হবে।
মুজিব শতবর্ষের উপহার হিসেবে রোববার সকাল ১১টায় হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের বাস্তবায়নে ১০ লাখ ব্যয়ে নির্মিত মোমিনপুর কাউহাটোলা আদিবাসী সর্বজনীন কেন্দ্রীয় শ্রীশ্রী দূর্গা মন্দিরের ভিত্তিপ্রস্তর উদ্বোধনকালে প্রধান অতিথি এসব কথা বলেন।
বাংলাদেশ হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সিনিয়র সহ-সভাপতি ও দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় আজকে মন্দির নয়, হিন্দু জনসাধারনের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলি সম্পর্কে কার্যকরী ভূমিকা পালন করবার জন্য হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট ভূমিকা পালন করে চলেছে।
এর আগে, বেলা ১২টায় ১০ লাখ টাকা ব্যয়ে মন্মথপুর ইউনিয়নের নারায়নপুরর শ্রীশ্রী নিগমানন্দ সারস্বত মন্দিরের ভিত্তি প্রস্তর এবং উপজেলা রামকৃষ্ণ বিকেকানন্দ সেবা মন্দিরে কেন্দ্রীয় শ্রীশ্রী কালিমাতা মন্দিরের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন, সাবেক মন্ত্রী অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার এমপি ও মনোরঞ্জন শীল গোপাল এমপি।
উপজেলা রামকৃষ্ণ বিকেকানন্দ সেবা মন্দিরে কেন্দ্রীয় শ্রীশ্রী কালিমাতা কমিটির সভাপতি প্রদীপ দত্ত’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন- উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ মোঃ হাফিজুল ইসলাম প্রামাণিক, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাশিদ কায়সার রিয়াদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক আমজাদ হোসেন, পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মখর্তা (ওসি) ইমাম জাফর, পার্বতীপুর আদর্শ কলেজ অধ্যক্ষ আবদুর রাজ্জাক সরদার, পার্বতীপুর খোলাহাটি ডিগ্রী কলেজ অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি মামুনুর রশিদ মামুন, সাধারন সম্পাদক গোলাম ফারুক অভি, উপজেলা রামকৃষ্ণ বিকেকানন্দ সেবা মন্দিরে কেন্দ্রীয় শ্রীশ্রী কালিমাতা কমিটির সাধারন সম্পাদক কৈলাশ প্রসাদ সোনার ও আদিবাসী সমাজ উন্নয়ন সমিতি পার্বতীপুর শাখার চেয়ারম্যান বিমল মুর্রমু প্রমুখ।